গণ অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব বলেছেন,বর্তমান বিরোধী দলীয় দলনেতা, আপনি ১৭ বছর গুপ্ত থেকে এখন বাঘ হইয়া যাইয়েন না। নিজের অস্তিত্ব ভুলে যাইয়েন না। আমরা দীর্ঘ ১৭ বছর রাজপথে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এখন সুফল নিয়ে এসেছি। সেই সুফলের অংশীদার আপনি হয়েছেন। কাজেই কথাবার্তা মুখে লাগাম দিয়ে বলবেন। ৪ সেপ্টেম্বর শুক্রবার রাতে শহরের বাসস্ট্যান্ডে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংসদের বিরোধী দলনেতার উদ্দ্যেশ্যে এ কথা বলেন জিওপি নেতা হাবিবুর রহমান হাবিব।
হাবিব বলেন, এই সরকারের অধীনেই মানুষের ভোটের অধিকারের লড়াই পূর্ণ হবে। আমরা তাদের সাথে রয়েছি। জনগণের আশা আকাঙ্খা তারা পূর্ণ করবে। তিনি সাংগঠনিক বার্তায় বলেন, স্থানীয় সরকার নির্বাচনে আমাদের গণ অধিকার পরিষদ হতে প্রার্থী থাকবে। আমরা ১০টি বিভাগেই কাজ করছি। ধারাবাহিক আলোচনা হিসেবেই কুমিল্লা ও চাঁদপুরে সাংগঠনিক সফর দিলাম। সামনে নতুন নেতৃত্ব আসবে এবং জয়ী হতেই স্থানীয় নির্বাচনে আমরা সুসংগঠিতভাবে লড়বো।
এ সময় গণ অধিকার পরিষদের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইঞ্জি. মোঃ মুরাদ হোসেন, জিওপি দপ্তর সম্পাদক ইঞ্জি. সৈয়দ মাহবুবুর রহমান,মৎস্য ও প্রাণীসম্পদ বিষয়ক সম্পাদক আশরাফুল হাসান তপু, চাঁদপুর জেলা গণ অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক কাজী রাসেল, সাবেক সদস্য সচিব মোঃ মাহমুদুল হাসান, সাবেক যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন,যুগ্ম সদস্য সচিব সামিউল প্রধান,হাসান মিজি,ওমর সালমান,অ্যাড. নাহিদা, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি জালাল আহমেদ, সাধারণ সম্পাদক আলামিন সুমন, জেলা ছাত্র অধিকার পরিষদ সভাপতি জিসান মানিক, জেলা গণ অধিকার পরিষদ নেতা নেয়ামতুল্লাহ, হাইমচর গণ অধিকার পরিষদ আহ্বায়ক নাজমুল হাসান,মতলব দক্ষিণ গণ অধিকার নেতা কাউসার,চাঁদপুর সদর ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব খলিলুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এর আগে কুমিল্লা বিভাগীয় উপ-কমিটির সাথে চাঁদপুর জেলা গণ অধিকার পরিষদ কমিটির নেতৃবৃন্দ নতুন নেতৃত্বের প্রত্যাশায় তাদের দলীয় কার্যালয়ে মতবিনিময় সভা করেন।