চিতলমারীতে এক রাতে ৬টি বাড়িতে দুর্ধর্ষ চুরি

এফএনএস (মোঃ একরামুল হক মুন্সী; চিতলমারী, বাগেরহাট) : | প্রকাশ: ৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৫৭ পিএম
চিতলমারীতে এক রাতে ৬টি বাড়িতে দুর্ধর্ষ চুরি

বাগেরহাটের চিতলমারী উপজেলার হিজলা গ্রামে এক রাতে ৬ টি বাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরেরা নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও দামি মালামাল চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় এলাকার সাধারণ মানুষের মধ্যে দুশ্চিন্তা ও আতঙ্ক বিরাজ করছে। 

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, ৪ সেপ্টেম্বর শুক্রবার গভীর রাতে উপজেলার হিজলা গ্রামের বাসিন্দা মিনি দাস, দেবু দাস, সঞ্জিত বাড়ৈ, সুষেন মণ্ডল ও রবিন মণ্ডলের বাড়িতে গভীর রাতে সিঁধ কেটে চোরেরা ঘরে প্রবেশ করে। এরপর ঘর থেকে দামি মালামাল ও নগদ অর্থ নিয়ে তারা পালিয়ে যায়।  হিজলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য বাকি বিল্লাহ শেখ জানান, এটি কোন পেশাদার চোরদের কাজ হবে। তা নাহলে একরাতে  এতোগুলি বাড়িতে চুরি সংঘটিত হওয়া সম্ভব নয়। বিষয়টি কিভাবে রোধ করা যায় সে পদক্ষেপ নেওয়ার জন্য অনেকের সাথে কথা বলেছেন বলে অভিমত দেন তিনি। 

এ বিষয়ে দেবু দাস জানান, শক্রবার বাড়ির কাছে মন্দিরে জন্মাষ্টমীর অনুষ্ঠান ছিলো। লোকজন অনেকে বাড়িতে ছিলেন না। এছাড়া কেউ কেউ রাত জেগে অনুষ্ঠান দেখে গভীর ঘুমে বিভোর ছিলেন। এ সুযোগে তাদের বাড়িসহ ৬ টি বাড়িতে চোরেরা সিঁদ কেটে ঘরে প্রবেশ করে।  এ সময়  চোরেরা ল্যাপটপ, স্বার্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে গেছে ।  এ বিষয়ে চিতলমারী থানার ওসি মো. শহিদুর রহমান জানান, চুরির বিষয়টি এখনো কেউ থানায় জানায়নি বা লিখিত অভিযোগ করেনি। এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে