গফরগাঁওয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৫৮ পিএম
গফরগাঁওয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ময়মনসিংহের গফরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা উভয়ই মামাতো-ফুপাতো ভাই-বোন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে গফরগাঁও উপজেলার যশরা ইউনিয়নের পালইকান্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

মৃত দুজন হলো- নুরুল ইসলামের মেয়ে সাইফানা (৩) ও মাজহারুল ইসলামের ছেলে সাফা (৩)। তারা গফরগাঁও উপজেলার যশরা ইউনিয়নের পালইকান্দা গ্রামে বাসিন্দা। পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর ১টার দিকে বৃষ্টির সময় বাড়ির উঠানে শিশু দুটি খেলাধুলা করছিল। কিন্তু হঠাৎ করেই তাদের পরিবারের লোকজন দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে বাড়ির পাশে পুকুরে তল্লাশি চালিয়ে পানি থেকে শিশু দুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পুকুর থেকে উদ্ধারে পর দ্রুত নিয়ে আসা হয় গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মিথুন শিশু সাফা ও সাইফানাকে মৃত ঘোষণা করেন। এদিকে দুই শিশুর মৃত্যুর ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান সেখ জানান, এ বিষয়ে নিহত শিশুর পরিবারের পক্ষ দিয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে অপমৃত্যুর মামলা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে