সিরাজদিখানে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

এফএনএস (কে. এন. ইসলাম বাবুল; সিরাজদিখান, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২৬, ০১:২২ পিএম
সিরাজদিখানে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নানা আয়োজনে শ্রী কৃষ্ণের জন্মাষ্টম উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার তালতলা বাজার রক্ষাকালী মন্দিরের আয়োজনে একটি রেলি বের হয়। রেলিটি মালখানগর কলেজ রোড হয়ে চৌরাস্তা দিয়ে বাড়ৈপাড়া ক্লাব হয়ে ফেগুনাসার শিব মন্দিরে গিয়ে শেষ হয়েছে। 

এসময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট অজয় চক্রবর্তী, সিরাজদিখান উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি তপন দাস, সাধারণ সম্পাদক জ্ঞানদীপ ঘোষ, মালখানগর ইউনিয়ন পুজা উদযাপন কমিটির সভাপতি সুদর্শন দত্ত, তালতলা বাজার রক্ষাকালী মন্দিরের সভাপতি সংগ্রাম দাস, সাধারণ সম্পাদক অনিল রায়। 

এছাড়া আরো উপস্থিত ছিলেন ব্যাংকার ননী গোপাল, কৃষ্ণ চন্দ্র গোস্বামী, বাবু কার্তিক দাস, সমাজ সেবক নাদিম মাদবর, কোরবান মেম্বার, সিরাজদিখান থানা পুলিশের একটি দলসহ সনাতন ধর্মালম্বী নানা শ্রেণিপেশার মানুষ র্যালিতে অংশ গ্রহণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে