শরণখোলায় এক রাতেই মারা গেল ফার্মের ৩০০ মুরগী। বন বিড়ালের (বাঘডাশ)এর আক্রমণে মুরগীগুলো মারা গেছে বলে ধারণা ক্ষতিগ্রস্ত খামারীর। বুধবার (২ সেপ্টেম্বর) রাতে শরণখোলা উপজেলার খোন্তাকাটা গ্রামের আমিনুর সরদারের খামারে এ ঘটনাটি ঘটেছে । ওই খামারীর অর্ধলোক্ষাতিক টাকার ক্ষতি হয়েছে।
আমিনুর সরদার জানান, সৌদি থেকে এসে নিজ বাড়িতে ব্রয়লার মুরগির খামার গড়ে তুলেছিলেন তিনি। বুধবার রাতে নিয়ম অনুযায়ী খাবার-পানি দিয়ে ঘরে চলে যান আমিনুর। হয়তো শেষরাতের দিকে নেটের ফাঁকা দিয়ে ঢ়ুকে মুরগিগুলোকে আক্রমণ করে বন বিড়ালে।
খামারী আমিনুর আরো জানান, তার খামারে এক হাজার মুরগী ছিল। সকালে খামারে ঢ়ুকে দেখতে পান মুরগিগুলো মরে পড়ে আছে। মৃত প্রতিটি মুরগির শরীরের আঘাতের চিহ্ন রয়েছে। এতে তার অর্ধ লক্ষধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি