পটুয়াখালীতে বিএনপিরপ্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

এফএনএস (কাজল বরণ দাস; পটুয়াখালী) : | প্রকাশ: ৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৩৪ পিএম
পটুয়াখালীতে বিএনপিরপ্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  জেলা বিএনপির আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন এর সভাপতিত্বে আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সদস্য ও সাবেক পৌর মেয়র মোশতাক আহমেদ পিনু। এ সময় জেলা বিএনপি, পৌর বিএনপি, সদর উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দীর্ঘ রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় দলের ভূমিকা তুলে ধরেন। পাশাপাশি আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

আপনার জেলার সংবাদ পড়তে