হবিগঞ্জের মাধবপুরে পারিবারিক টানাপোড়েনের মধ্যে স্ত্রীর আবদার মোবাইল ফোন কিনে দেওয়ার পর আব্দুর রহিম (২৩) নামে এক যুবকের আত্মহত্যা করেছে। নিহত মাধবপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম ওই এলাকার আবুল বাশারের ছেলে। পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, স্ত্রীর জন্য মোবাইল ফোন কিনে দেওয়া নিয়ে আব্দুর রহিমের সঙ্গে পরিবারের সদস্যদের মনোমালিন্য চলছিল। মঙ্গলবার রাতে পারিবারিক টানাপোড়েনের মধ্যেই আব্দুর রহিম একটি মোবাইল ফোন কিনে স্ত্রীকে দেন। এরপর বুধবার ভোররাতে পরিবারের সদস্যদের অগোচরে ঘরের ভেতর গলায় ফাঁস দেয়। পরে স্বজনরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরন করেন। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহেল রানা বলেন, স্ত্রীকে মোবাইল ফোন কিনে দেওয়ার বিষয়টি নিয়ে ওই যুবকের সঙ্গে পারিবারিক মনোমালিন্য চলছিল। এ কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে স্বজনরা জানিয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।