চরভদ্রাসনে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

এফএনএস (চরভদ্রাসন, ফরিদপুর) : | প্রকাশ: ১ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৩১ পিএম
চরভদ্রাসনে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১০ টায় উপজেলা দলিয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা সদর বাজার ও উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে এক আলোচনা সভা করেন। 

এ আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র আহবায়ক মোঃ ওয়াহিদুজ্জামান মোল্যা। সভাটি সঞ্চালনা ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব আঃ কুদ্দুস বাদশা। সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, উপজেলা যুবদলের সভাপতি মোঃ মোজাফ্ফর হোসেন জাফর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশেদ আল-ফারুকী, কৃষক দলের সভাপতি মোঃ কামরুল হাসান ফিরোজ, উপজেলা ছাত্রদলের সভাপতি শুভ সালাউদ্দিন মোল্যা ও কলেজ শাখার সভাপতি আলামিন মোল্যা প্রমূখ।

এ আলোচনা সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র প্রবীণ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান এজিএম বাদল আমিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ শাহজাহান শিকদার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস আলী, কে.এম ওবায়দুল বারী দিপু, মনজুরুল হক মৃধা, আরমান আলী শিকদার, ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী, মোস্তফা কবির বেপারী, ফারুক হোসেন মৃধা, গোলাম মোস্তফা, মোঃ আলমগীর হোসেন মোল্লা, যুবদলের সাধারন সম্পাদক আব্দুল ওহাব মোল্লা ও ছাত্রদল নেতা জানে আলম প্রমুখ। 

সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কথা স্মরণ করেন এবং তারা  মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। একই সাথে নেতাকর্মীরা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যাক্ত করেন।               

আপনার জেলার সংবাদ পড়তে