রাণীশংকৈলে ৪৮তম বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

এফএনএস (রাণীশংকৈল, ঠাকুরগাঁও) : | প্রকাশ: ১ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:১১ পিএম
রাণীশংকৈলে ৪৮তম বিএনপির  প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১লা সেপ্টেম্বর মঙ্গলবার রাণীশংকৈল পৌর শহরের দক্ষিণপাড়া এলাকায় নবনির্মিত উপজেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। 

পতাকা উত্তোলন করেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, সিনিয়র সহ-সভাপতি মাহমুদুন্নবী পান্না বিশ্বাস, নূরনবী, খলিলুর রহমান,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী, সাংগঠনিক সম্পাদক এম আর বকুল মজুমদার, মহিলা দলের নেত্রী মনোয়ারা মোয়াজ্জেম পৌর যুব দলের সাধারণ সম্পাদক মমিনুর রহমান মোমিন পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু সালেহ সহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পতাকা উত্তোলন শেষে দলীয় কার্যালয়সংলগ্ন সাধারণ পাঠাগার প্রাঙ্গণের পরিত্যক্ত জমিতে গাছের চারা রোপণ করা হয়। রাণীশংকৈল বন্দর কুলিক নদীর সেতুসংলগ্ন এলাকায় মাছের পোনা অবমুক্ত করা হয়

 এবং গাছের চারা রোপন করা হয়। এ কর্মসূচিতেও সংসদ সদস্য আলহাজ্ব জাহিদুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

আপনার জেলার সংবাদ পড়তে