খাগড়াছড়িতে নবাগত চেয়ারম্যান এর সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা

এফএনএস (মোবারক হোসেন; লক্ষ্মীছড়ি, খাগড়াছড়ি) :
| আপডেট: ৩১ আগস্ট, ২০২৬, ০৬:১৯ পিএম | প্রকাশ: ৩১ আগস্ট, ২০২৬, ০৬:১৯ পিএম
খাগড়াছড়িতে নবাগত চেয়ারম্যান এর সাথে  গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা

খাগড়াছড়িতে নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের আয়োজনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের মতবিনিময় সভায় সভাপতিত্ত্ব করেন, নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা।

এসময় তিনি বলেন, জেলা পরিষদ কোনো ব্যক্তি বা দলের নয়, এটি খাগড়াছড়ির গণমানুষের প্রতিষ্ঠান। আমরা পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, জেলার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি ও পর্যটনসহ বিভিন্ন খাতে উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নেওয়া হবে। দুর্গম এলাকার মানুষের কাছে সরকারি সেবা পৌঁছে দিতে পরিষদ গুরুত্ব দিয়ে কাজ করবে। উন্নয়ন কর্মকাণ্ডে কোনো ধরনের বৈষম্য না করে সকল সম্প্রদায়ের মানুষের অধিকার ও প্রয়োজনকে গুরুত্ব দেওয়া হবে।

একইসাথে জেলার সমস্যা ও সম্ভাবনাগুলো গণমাধ্যমের মাধ্যমে মানুষের সামনে উঠে আসে সেই বিষয়ে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করে করেন।

মতবিনিময় সভায় পরিষদের জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা ইলিয়াস মেহেদী, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, নতুন পরিষদের সদস্য এম এন আবছার, মোশারফ হোসেন, অ্যাডভোকেট আব্দুল মালেকম মিন্টু সহ পরিষদের নবনিযুক্ত সদস্য  ও জেলার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে