হবিগঞ্জের মাধবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভায় উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শামসুল ইসলাম কামালের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ দাবি করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন দলটির নেতাকর্মীরা।রোববার (৩০ আগস্ট) বিকালে মাধবপুরে উপজেলা বিএনপির ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত প্রস্তুতি সভায় বক্তারা বলেন, শামসুল ইসলাম কামালের বিরুদ্ধে দায়ের করা মামলা হয়রানি ও তার সামাজিক-রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে করা হয়েছে বলে তারা মনে করেন। তারা দ্রুত মামলাটি প্রত্যাহারের দাবি জানান। পৌর বিএনপি সভাপতি গোলাপ খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলা উদ্দিন আল রনির পরিচালনা বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ সভাপতি ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী , সৈয়দ মোঃ জাবেদ, সহিদ মেম্বার,শহিদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ ইউপি চেয়ারম্যান , মীর খুরশেদ, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, পৌর বিএনপির সহ সভাপতি মাসুকুরমাসুকুর রহমান মাসুক, সাংগঠনিক সম্পাদক হাজি ফিরোজ মিয়া, যুবদলের আহবায়ক এনায়েত উল্লাহ, যুগ্ন আহবায়ক কবির খান চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফরিদুর রহমান, আলমগীর কবির, শ্রমিক দলের আহবায়ক মাসুদ আলী, লিটন পাঠান, মহিলা দলের আহবায়ক রেজিয়া সুলতানা তরফদার,ইসরাত জাহান ডলি ছাত্রদলের মারুফ আহমেদ, প্রমুখ। সভায় নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। উল্লেখ্য, সম্প্রতি মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামালের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি আদালতের নির্দেশে মাধবপুর থানায় নথিভুক্ত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে কামাল অভিযোগ অস্বীকার করে মামলাটিকে মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন। বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে।