চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হিসেবে দেবাশীষ চৌধুরীকে নিয়োগ দেয়া হয়েছে। তাকে উপপরিচালক বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ হতে চাঁদপুরে বদলি করা হয়।
বিসিএস প্রশাসন ক্যাডারের ২৭ জন কর্মকর্তাকে চাঁদপুরসহ বিভিন্ন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হিসেবে বদলি করেছে সরকার। রবিবার (৩০ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় উপসচিব পদমর্যদার এসব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করে প্রজ্ঞাপন জারি করে। কর্মকর্তাদের আগামী ৩ সেপ্টেম্বর বদলিকৃত কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যথায় ওইদিন অপরাহ্নে তাদের কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত করা হবে।