পঞ্চম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৬, ১১:৪১ এএম
পঞ্চম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় সেতু হালদার (১১) নামের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মায়ের সাথে অভিমান করে সেতু হালদার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে মৃতের পরিবারের সদস্যরা দাবি করেছেন।

মৃত সেতু হালদার বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কলাভিটা গ্রামের বাসিন্দা তপন হালদার ও নমিতা হালদারের মেয়ে। সেতু কলাভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিলো।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৮ আগস্ট) স্কুল বন্ধ থাকায় সেতু তার বড় বোনের বাড়িতে বেড়াতে যেতে চেয়েছিল। তবে তার মা তাকে সেখানে যেতে নিষেধ করেন। এ নিয়ে মায়ের সঙ্গে অভিমান করে ওইদিন বিকেলে পরিবারের সবার অজান্তে ঘরের আড়ার সাথে ফাঁস দিয়ে সেতু আত্মহত্যা করেছে। বানারীপাড়া থানার ওসি মজিবুর রহমান জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় এবং যথাযথ প্রক্রিয়ায় ম্যাজিষ্ট্রেটের অনুমতি সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়া ওই স্কুল ছাত্রীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে