তানোরে সাবেক আইজিপির রোগ মুক্তি কামনায় দোয়া

এফএনএস (সাইদ হোসেন সাজু; তানোর, রাজশাহী) : | প্রকাশ: ২৯ আগস্ট, ২০২৬, ০৭:৪৪ পিএম
তানোরে সাবেক আইজিপির রোগ মুক্তি কামনায় দোয়া

রাজশাহীর তানোরে বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের আয়োজনে পুলিশের সাবেক আইজিপি ড. এম এনামুল হকের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে তালন্দ ইউনিয়র পরিষদ হলরুমে অনুষ্ঠিত দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানোর উপজেলা বিএনপির আহবায়ক তালন্দ ইউপির সাবেক চেয়ারম্যান আখেরুজ্জামান হান্নান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা।  তানোর উপজেলা যুবদল আহবায়ক গোলাম মুর্তুজার সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ড্যাবের কেন্দ্রীয় কমিটির সদস্য ডাক্তার মিজানুর রহমান, বিএনপির সিনিয়র নেতা খলিলুর রহমান, তানোর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাষ্টার, বাধাইড় ইউপি সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা, পাচন্দর ইউপির সাবেক চেয়ারম্যান মমিনুল ইসলাম মমিন, মুন্ডমালা পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক রেজানুর ইসলাম রেজা, ও ফিরোজ কবির।

তানোর পৌর সভার সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা মুন্জুর রহমান, তানোর পৌর সভার সাবেক কাউন্সিলর বিএনপি নেতা আবু সাঈদ বাবু, তানোর পৌর বিএনপির ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওবাইদুর রহমান মাস্টার, 

তালন্দ ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুদ্দিন মেম্বার, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান নান্নু, সরনজাই ইউপি বিএনপি নেতা আহসান হাবিব নান্নু, বিএনপি নেতা সুরতান আহম্মেদ মাষ্টার, 

তানোর উপজেলা যুবদল যুগ্ন আহবায়ক এমদাদুল হক জনি ও ুর হাসান মাহমুদ রাজা, পাঁচন্দর ইউপি যুবদল সভাপতি লুৎফর রহমান। তানোর উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি আব্দুল মালেক, কৃষকদল নেতা আব্দুর রশিদ, তানোর উপজেলা সেচ্ছাসেবক দল সদস্য সচিব মোজাম্মদ আলী জিন্নাহ, যুবদল নেতা জাহাঙ্গীর আলম ও মামুনসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে ড. এম এনামুল হকের রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন মুন্ডমালা পৌর বিএনপির সাবেক আহবায়ক মাওলানা আবুল কাশেম।  দোয়া মাহফিল অনুষ্ঠান শেষে আগামী ১লা সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে