মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের

দিনাজপুরে ত্রি-বার্ষিক নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ শুরু

এফএনএস (প্রভাষিকা রীতা গুপ্তা; ফুলবাড়ি, দিনাজপুর) : | প্রকাশ: ২৯ আগস্ট, ২০২৬, ০৭:৩৮ পিএম
দিনাজপুরে ত্রি-বার্ষিক নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ শুরু

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং -১১৬৭) এর ত্রি-বার্ষিক নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ শুরু হয়েছে। আজ শনিবার (২৯ আগস্ট) নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীরা উৎসাহের সঙ্গে মনোনয়নপত্র ফরম সংগ্রহ করছেন। ফরম সংগ্রহকে কেন্দ্র করে ইউনিয়ন কার্যালয় এলাকায় প্রার্থী ও সমর্থকদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা গেছে। প্রধান নির্বাচন কমিশনার মোন্নাফ মুকুল বলেন, “দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতিত্বের সুযোগ থাকবে না।”

তিনি আরও বলেন, নির্বাচনী বিধিমালা মেনে প্রার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদানের কার্যক্রম পরিচালিত হচ্ছে। সকল প্রার্থী ও ভোটারদের সহযোগিতায় একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার প্রত্যাশা করেন তিনি। এ সময় নির্বাচন কমিশনের সদস্য গোলাম নবী দুলাল, বাবু চৌধুরী, মোঃ সোলায়মান মোল্লা, এডভোকেট ফিরোজ ইব্রাহিম, শহিদুল ইসলাম,শাকিল আহম্মেদ সহ অন্যান্য নির্বাচন কমিশনারবৃন্দ, দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত আহবায়ক সৈয়দ শওকত আলী তোতাসহ ইউনিয়নের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২৯ ও ৩০ আগস্ট-২০২৬ সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ইউনিয়নের সুইহারি প্রধান কার্যালয়ে এই ২দিন নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ চলবে। আগামী ১৯ সেপ্টেম্বর দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।


আপনার জেলার সংবাদ পড়তে