সাম্যের কবি, বিদ্রোহী কবি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যু দিবস এবং ‘নজর”ল বর্ষ’ উপলক্ষে ঝিনাইদহে অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ গণশিল্পী সংস্থা, ঝিনাইদহ আঞ্চলিক শাখার আয়োজনে ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক আব্দুস সালাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন গণশিল্পী সংস্থার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মেহেদী হাসান সবুজ। অনুষ্ঠানে আলোচনা ও সংগীত পরিবেশন করেন জনাব মাহমুদুল হাসান বাংলাদেশ গণশিল্পী সংস্থার অন্যতম সংগঠক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।এছাড়া সংগীত পরিবেশন করেন সোহেল রিজভী।অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল গীতিআলেখ্য,যার নির্দেশনায় ছিলেন কাত্তিক বিশ্বাস। গীতিআলেখ্যের মাধ্যমে নজর”লের জীবন, দর্শন, সাম্য, মানবতা ও শোষণ-বঞ্চনার বির”দ্ধে তাঁর প্রতিবাদী চেতনাকে তুলে ধরা হয়।
নজর”লের সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা এবং অন্যায়ের বির”দ্ধে আপসহীন প্রতিবাদী চেতনাকে ধারণ করে আয়োজিত এ অনুষ্ঠানে গান, কবিতা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে কবির সৃষ্টিকর্মকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াস ছিল স্পষ্ট।
বক্তারা বলেন, নজর”ল শুধু বিদ্রোহের কবি নন-তিনি নিপীড়িত মানুষের কবি, সাম্যের কবি, মানবতার কবি। তাঁর সাহিত্য ও সংগীতে প্রতিফলিত হয়েছে শোষণমুক্ত, বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক সমাজের স্বপ্ন। তাই নজর”লের মৃত্যু দিবস পালন শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে তাঁর আদর্শকে ব্যক্তি ও সমাজজীবনে ধারণ করতে হবে।