গাজীপুরের কাপাসিয়া উপজেলার সদর ইউপি সদস্য ও উপজেলা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি ওবায়দুল করিম প্রধানের জানাজা নামাজ ও দাফন শুক্রবার সন্ধ্যায় সম্পন্ন হয়েছে। এর আগে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস জনিত কারণে রাউৎকোনা গ্রামের নিজ বাড়িতে ভোরে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল পঁয়ষট্টি বছর।
মরহুম ওবায়দুল করিম সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধানের বড়ভাই এবং এলাকায় ব্যাপক পরিচিত প্রয়াত সাহেব আলী মোক্তারের বড়ছেলে। সে তার স্ত্রী, ৪ ভাই, ২ বোন ও দুই ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজা নামাজ শুক্রবার বিকাল সাড়ে ৫ টায় স্থানীয় রাউৎকোনা সিনিয়র মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
জানাজা নামাজে শরিক হয়ে রুহের মাগফিরাত কামনা করেন স্থানীয় সংসদ সদস্য মু. সালাহউদ্দিন আইউবী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, জেলা জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় সূরা সদস্য মাওলানা শেফাউল হক, ইউনিয়ন বিএনপির সভাপতি মো: সেলিম হোসেন আরজু, সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজগর হোসেন খান, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: মফিজ উদ্দিন, স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি ডাঃ মফিজ উদ্দিন, ইকতাদুল হোসেন প্রধান, মাওলানা রেহান উদ্দিন প্রমুখ।