গফরগাঁওয়ে সিরাতুন্নবী (সাঃ) মাহফিল উপলক্ষে আলোচনা

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৬, ০৭:৩৫ পিএম
গফরগাঁওয়ে সিরাতুন্নবী (সাঃ) মাহফিল উপলক্ষে আলোচনা

ময়মনসিংহের গফরগাঁওয়ে মাওলানা শামছুদ্দুহা (রহঃ) ইসলামিক পাঠাগার ও পান্জেগানা মসজিদ এর উদ্যোগে সিরাতুন্নবী (সাঃ) মাহফিল উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগষ্ট) বিকাল চারটায় উপজেলার বারবাড়ীয়া ইউনিয়নের চিলাকান্দা গ্রামের ওই পাঠাগার প্রাঙ্গণে এ মাহফিল আলোচনা অনুষ্ঠিত হয়। সিরাতুন্নবী (সাঃ) মাহফিলে প্রধান অতিথি হিসেবে আলোচনা অংশ নেন মাওলানা শামছুদ্দুহা (রহঃ) কনিষ্ঠ ছেলে, ময়মনসিংহ জেলা ইসলামিক ফাউন্ডেশনের সাবেক উপ-পরিচালক এবং জামায়াতে ইসলামীর (রুকন) ময়মনসিংহ মহানগরীর নতুন বাজার ইউনিট নায়েবে আমীর আলহাজ্ব মোঃ আব্দুল বাতেন । মাওলানা আতাউর রহমান ফারুক এর সভাপতিত্বে মাহফিল পরিচালনা করেন মাওলানা শামছুদ্দুহা (রহঃ) ইসলামিক পাঠাগার ও পান্জেগানা মসজিদের তত্ত্বাবধায়ক মোঃ বদরুল আলম। উক্ত মাহফিলে আরও আলোচনা অংশ নেন, মাওলানা মুশাহিদুল ইসলাম মাহফুজ, মাওলানা মারগুবুর রহমান মাসরুর ও এস. এম. নাফিস আবদুল্লাহ প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে