পাবনার চাটমোহরে ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এই সংবর্ধনার আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল ইসলামের সঞ্চানায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কুন্তলা ঘোষ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ ফরহাদ পারভেজ লিখন,অধ্যক্ষ আব্দুর রহিম কালু,অধ্যক্ষ মাহমুদুল আলম,প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল,মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক তাপস রঞ্জন তলাপাত্র,বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরকেএম আঃ রব মিঞা,ডিএ জয়েন উদ্দিন স্কুলের প্রধান শিক্ষিকা সন্ধ্যা কিরিটি,কৃতি শিক্ষার্থী পাবনা জেলার সেরা সামিউল ইসলাম,জুলেখা খাতুন,রাইয়ান খান,খাদিজা খাতুন,কনিকা রহমান মিম,সব্যসাচি কুন্ডু,অভিভাবক সানোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে চলতি বছর চাটমোহর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ প্রাপ্ত দেড় শতাধিক কৃতি শিক্ষার্থীকে সম্মাননা স্মারক ও সংবর্ধনা প্রদান করা হয়।