পবিত্র মিলাদুন্নবী (সা.) হিজরি ১৪৪৮ উপলক্ষে কিশোরগঞ্জে আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা সম্মেলন কক্ষে আয়োজিত এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ মুহাম্মদ সিদ্দিক উল্লাহ।
ইফার উপপরিচালক মো.আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে এতে শুভেচছা বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার ডক্টর মাও. কামরুল হাসান। ইফার সদর উপজেলার ফিল্ড সুপার ভাইজার মো শফিকুল আলম সারওয়ারের পরিচালনায় অন্যন্যদের মধ্যে বক্তব্য দেন, ইফার মাস্টার ট্রেইনার মাও. ওমর ফারুক, মডেল কেয়ারটেকার হাফেজ মাও মাসুম বিল্লাহ, সাধারণ কেয়ারটেকার হাফেজ মাও হুমায়ুন কবীর মিল্লাতী, সাধারণ কেয়ারটেকার মাও খন্দকার সাদেকুজ্জামান, মাও মাহতাবউদ্দিন, মাও আব্বাস আলী, বাংলাদেশ মৌশিক শিক্ষক কল্যাণ পরিষদের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মাও ইমরুল হাসান,সাধারণ সম্পাদক মাও আমিনুল হক প্রমুখ।
আলোচনা সভায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুমহান জীবন ও আদর্শের প্রতি বিস্তারিত আলোকপাত করেন বক্তারা। আলোচনা সভা শেষে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন কিশোরগঞ্জ সদর মডেল মসজিদের ইমাম হাফেজ মাও আব্দুল মতিন। এ সময় ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক,শিক্ষিকা, ইমাম ও উলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন।