নারীদের ভাগ্যন্নোয়নে বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ: সেলিম রেজা

এফএনএস (সুজানগর, পাবনা) :
| আপডেট: ২৫ আগস্ট, ২০২৬, ০৮:২৩ পিএম | প্রকাশ: ২৫ আগস্ট, ২০২৬, ০৬:৫৮ পিএম
নারীদের ভাগ্যন্নোয়নে বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ: সেলিম রেজা

পাবনা-২আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডঃ এ.কে.এম সেলিম রেজা হাবিব বলেছেন নারীদের ভাগ্যন্নোয়নে বর্তমান বিএনপির সরকার দৃঢ়প্রতিজ্ঞ। কেননা দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। আর এই অর্ধেক জনগোষ্ঠীকে পিছে ফেলে দেশের কাঙ্খিত উন্নয়ন সম্ভব নয়। সেকারণে সরকার ইতিমধ্যে ফ্যামিলি কার্ড এবং পিঙ্কি বাস বা মহিলা বাস সার্ভিস চালু করাসহ নারীদের ভাগ্যন্নোয়নে নতুন নতুন প্রকল্প গ্রহণ করেছে। মঙ্গলবার দুপুরে পাবনার সুজানগর উপজেলা জাতীয়তাবাদী মহিলাদলের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি ওইসব কথা বলেন। উপজেলা মহিলাদলের সভাপতি হাজারী লুৎফুন নাহারের সভাপতিত্বে স্থানীয় অডিটোরিয়ামে আয়োজিত ওই সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নু, পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন বিশ্বাস, উপজেলা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, উপজেলা মহিলাদলের সহ-সভাপতি লাভলী আক্তার ও শিল্পী খাতুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদল নেতা গাজী মাজহারুল ইসলাম। সভায় মহিলাদলের ৪শতাধিক মহিলা নেতা-কর্মী অংশ নেয়।

আপনার জেলার সংবাদ পড়তে