সাতক্ষীরা- খুলনা মহাসড়কের শাকদাহ এলাকায় যাত্রীবাহী বাসের নিচে পড়ে আনন্দ দাশ(৫৫)নামে এক গুড় ব্যাবসায়ী নিহত হয়েছে। আজ মঙ্গলবার (২৫)আগস্ট সকাল ৭টার দিকে মহাসড়কে পাটকেলঘাটা থানার শাকদাহ এলাকায় মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে। আনন্দ দাশ একই এলাকার কৃষ্ণ পদ দাশের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, আনন্দ দাশ পাটকেলঘাটা বাজারে গুড়ের ব্যবসা করত। আজ মঙ্গলবার সকালে সে বাড়ি থেকে পাটকেলঘাটা বাজারের দিকে যাচ্ছিলেন। ওই ঢাকা থেকে সাতক্ষীরা গামী সোহাগ পরিবহন নামে একটি যাত্রীবাহি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পাশের পুকুরের পানিতে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি)শফিকুল ইসলাম বলেন, ঘটনার পরে চালক হেলপার পালিয়েছে । দূর্ঘটনা কবলিত বাস রাস্তার পাশে পড়ে আছে। তবে যান চলাচল স্বাভাবিক আছে। সড়ক দূর্ঘটার বিষয়টি হাইওয়ে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন।