জলঢাকায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ২৪ আগস্ট, ২০২৬, ০৮:১৫ পিএম
জলঢাকায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা

নীলফামারীর জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের হরিশ চন্দ্র পাঠ এলাকায় হাবিবুর মেম্বারের নেতৃত্বে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। এমন অভিযোগ পেয়ে ২৪ আগস্ট সেখানে অভিযান চালায় প্রশাসন। অভিযানে এক লাখ টাকা জরিমানার পাশাপাশি বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ ও মেশিন জব্দ করা হয়। পরে সেগুলো ধ্বংস করা হয়।

 স্থানীয়দের অভিযোগ, হাবিবুর মেম্বারের নেতৃত্বে বোমা মেশিন ও ড্রেজার মেশিন ব্যবহার করে ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন চলে। অভিযানে জলঢাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোল্লা ইফতেখার আহমেদ, জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোঃ তানজীর ইসলাম ও মোঃ আসাদুজ্জামান। এছাড়া র‌্যাবের এএসপি তৌহিদসহ পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এমন অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।

আপনার জেলার সংবাদ পড়তে