সুবিধাবঞ্চিত মানুষের পুণঃর্বাসনে কাজ করছে: এমপি ফয়সল

এফএনএস (মোঃ আলাউদ্দিন রনি; মাধবপুর, হবিগঞ্জ) : | প্রকাশ: ২৪ আগস্ট, ২০২৬, ০৩:৪৮ পিএম
সুবিধাবঞ্চিত মানুষের পুণঃর্বাসনে কাজ করছে: এমপি ফয়সল

হবিগঞ্জ-৪(মাধবপুর-চুনারুঘাট)আসনের সংসদ সদস্য এস.এম.ফয়সল বলেছেন দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও সুবিধাবঞ্চিত মানুষের পুণঃর্বাসনে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার কাজ করে যাচ্ছে। সরকারি সহায়তা যাতে প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। আমি এ মাটির সন্তান। আমার কোনো লোভ-লালসা নেই। সরকারি সম্পদের সুষম বণ্টনের মাধ্যমে এলাকার মানুষের মুখে হাসি ফোটাতে চাই। যতদিন বেঁচে থাকব, সততা ও নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা করে যাব ইনশাল্লাহ। সোমবার দুপুরে হবিগঞ্জের মাধবপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষক ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাউল, নগদ অর্থ, ঢেউটিন ও চেক বিতরণ একই সঙ্গে উপজেলার পাঁচটি চা বাগানের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বসতঘর, বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদি হাসানের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি'র সঞ্চালনায় বক্তব্য রাখেন  থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকতা নূর মামুন, উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, সহসভাপতি ও শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান সোহাগ, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা  সোহেল, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, মাধবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর কবির, উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী প্রমূখ।

অনুষ্ঠানে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩৪৩ জন কৃষককে চাল ও নগদ ৩ হাজার টাকা করে এবং পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত সাতটি পরিবারকে ১৪ বান ঢেউটিন ও নগদ ৪২ হাজার টাকা সহায়তা দেওয়া হয়। তাছাড়া ২০২৫-২৬ অর্থবছরের বিশেষ এলাকার জন্য প্রধান মন্ত্রী তারেক রহমানের উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) কর্মসূচির আওতায়  উপজেলার পাঁচটি চা বাগানের সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ৮টি বসতঘর, ৩৯টি বাইসাইকেল ও ২৬টি সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়া প্রাথমিক পর্যায়ে ১২৯ টি, মাধ্যমিক পর্যায়ে ৭৭ টি  এবং উচ্চমাধ্যমিক পর্যায়ে ৫২টি শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে