ময়মনসিংহের মুক্তাগাছায় যুব ও ক্রীড়া মন্ত্রনালয় কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের মাঝে ক্রীড়া সমাগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ক্রীড়া সমাগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র। অতিথি ও অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ হাবিবুর রহমান খান রতন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র শহীদুল ইসলাম শহীদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হাসান, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ইউসুফ আলী, মুক্তাগাছা প্রেসক্লাবের সদস্য সচিব সাংবাদিক ফেরদৌস আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারঃ) জাকিয়া আক্তার, ক্রীড়া ব্যক্তিত্ব জাহাঙ্গীর আলম সোহেল, ফেরদৌস তাজ প্রমূখ। অনুষ্ঠানে উপজেলার ৪৬টি মাধ্যমিক বিদ্যালয় ও বিভিন্ন সংগঠনের মাঝে ক্রীড়া সমাগ্রী হিসেবে ফুটবল, ক্রিকেট ব্যাট-প্যাড, স্ট্যাম্প, ভলিবল, শাটল ও নেট বিতরণ করা হয়। বিতরণ পূর্ব আলোচনা সভায় বক্তারা বলেন, বিগত সময়ে খেলাধূলার মানকে খুব অবস্থায় নিয়ে যাওয়া হয়েছিলো। সুস্থ্য ও বলবান প্রজন্ম তৈরীতে খেলাধূলার আয়োজন এ সরকার গুরুত্ব দিয়েছে। প্রাথমিক থেকে শুরুর করে বিদ্যাপীঠের সর্বোচ্চ পর্যন্ত এ কার্যক্রম শুরু হয়েছে। এরই অংশ হিসেবে মুক্তাগাছায় ক্রীড়াসমাগ্রী বিতরণ করা হচ্ছে।