কাপাসিয়ায় বিএনপির নেতার জানাজা ও দাফন সম্পন্ন

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর | প্রকাশ: ২২ আগস্ট, ২০২৬, ০১:৪৩ পিএম
কাপাসিয়ায় বিএনপির নেতার জানাজা ও দাফন সম্পন্ন
গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপি নেতা ও স্থানীয় ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি প্রয়াত শাহজাহান ফকিরের (৭০) জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। ২১ আগস্ট শুক্রবার বিকালে বারিষাব ইউনিয়নের চর দুর্লভ খাঁ মনিরুল উলুম সিনিয়র মাদরাসা মাঠে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে মাদ্রাসা সংলগ্ন পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়। বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও রাজনৈতিক ব্যক্তিত্ব প্রবীণ নেতা শাহজাহান ফকিরের নামাজে জানাজায় শরিক হয়ে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মোঃ সেলিম হোসেন আরজু, বারিষাব ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা কফিল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল কাশেম মাষ্টার, বিএনপির নেতা জাহাঙ্গীর আলম প্রমুখ। এছাড়া বিভিন্ন শ্রেণিপেশার বিপুল সংখ্যক মুসল্লি জানাজা নামাজে শরিক হন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান।
আপনার জেলার সংবাদ পড়তে