বরিশাল ইংরেজি দ্বিতীয় পত্রে ১৭১৯ পরীক্ষার্থী অনুপস্থিত, বহিস্কার ১০

এফএনএস (বরিশাল প্রতিবেদক) :
| আপডেট: ৯ জুলাই, ২০২৬, ১১:৪৬ এএম | প্রকাশ: ৯ জুলাই, ২০২৬, ১১:৪৬ এএম
বরিশাল ইংরেজি দ্বিতীয় পত্রে ১৭১৯ পরীক্ষার্থী অনুপস্থিত, বহিস্কার ১০

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয়পত্রে ১ হাজার ৭১৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এছাড়া বোর্ডের আওতাধীন বরিশাল, পটুয়াখালী ও ঝালকাঠি জেলায় ১০ জন পরীক্ষার্থী বহিস্কার হয়েছেন।

বোর্ড সূত্রে জানা গেছে, অনুপস্থিতির মধ্যে ভোলা জেলায় ২৮৩ জন, বরগুনায় ২১২ জন, পটুয়াখালীতে ৩১৯ জন, পিরোজপুরে ১৯৯ জন, ঝালকাঠিতে ১৫৭ ও বরিশালে সর্বোচ্চ ৫৪৯ জন পরীক্ষার্থী রয়েছে। ফলে বুধবার (৮ জুলাই) ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয়পত্র পরীক্ষায় মোট ৫৪ হাজার ৬৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৫২ হাজার ৯৩৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করলো। অপরদিকে বহিস্কৃত ১০ পরীক্ষার্থীর মধ্যে বরিশাল জেলায় ৩ জন, ঝালকাঠিতে ১ জন ও পটুয়াখালীতে ৬ জন রয়েছেন। বোর্ড সূত্রে জানা গেছে, সুষ্ঠু-সুন্দর পরিবেশে বোর্ডের অধীনে বিভাগের ছয় জেলার ১৪২ কেন্দ্রে পরীক্ষা রুটিন অনুযায়ী চলমান রয়েছে। বরিশাল সরকারি মহিলা কলেজের কেন্দ্র সচিব উপাধ্যক্ষ দেবাশীষ হালদার বলেন, এই প্রথম সরকার অভিন্ন পদ্ধতিতে পরীক্ষা নিচ্ছে। এতে করে শিক্ষার মান যেমন : বজায় থাকবে, তেমনি পরীক্ষার্থীরও স্বাচ্ছন্দ্য বোধ করছে। যেহেতু কেন্দ্র সিসি ক্যামেরা রয়েছে, এজন্য তাদের পরীক্ষা নিতেও সুবিধা হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে