বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান রাশিদুল ইসলাম

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৯ জুলাই, ২০২৬, ১১:৩৫ এএম
বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান রাশিদুল ইসলাম

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশিদুল ইসলাম। বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের উপাধ্যক্ষের দায়িত্বে থাকা অধ্যাপক রাশিদুল ইসলামকে প্রেষণে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার তাকে এ দায়িত্ব দিয়ে মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে। এদিকে আরেক প্রজ্ঞাপনে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে থাকা হিসাববিজ্ঞানের অধ্যাপক ইউনূস আলী সিদ্দিকীকে প্রেষণ প্রত্যাহার করে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে বদলি করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে