আগামীতে বুক ফুলিয়ে চলতে চাই

পটুয়াখালী-৪ আসনে মতবিনিময় সভা

এফএনএস (কাজল বরণ দাস; পটুয়াখালী) : | প্রকাশ: ২৩ জানুয়ারী, ২০২৬, ০৪:৫০ এএম
পটুয়াখালী-৪ আসনে মতবিনিময় সভা

ন্যায় ও ইনসাফ ভিত্তিক এবং দূর্ণীতিমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে ১০ দকীয় জোট নির্বাচনী ঐক্যের খেলাফত মজলিস মনোনীত ঘড়ি প্রতিকের প্রার্থী ডাঃ জহির উদ্দিন আহমেদ’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার দুপুর দেড়টায় কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে ১০ দলীয় নির্বাচনী ঐক্য এ মতবিনিময় সভার আয়োজন করে।  সভায় ১০ দলীয় নির্বাচনী জোটের প্রার্থী ডাঃ জহির উদ্দিন আহমেদ বলেন, তিনি বিজয়ী হলে এ আসনকে সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজমুক্ত করার পাশাপাশি গরীব দুঃখী মানুষের পাশে থাকতে চাই। এছাড়া পর্যটন কেন্দ্র কুয়াকাটাসহ ১০ দলীয় জোট ঘোষিত ন্যায় ও ইনসাফ ভিত্তিক দেশ গড়ে তোলা হবে বলে আশ্বাস দেন। তিনি বলেন, আমি যদি স্বচ্ছ না থাকি তাহলে আগামীতে অন্যদের মতো বুক ফুলিয়ে চলতে পারব না। তাই এলাকার উন্নয়নে মানুষের পাশে থেকে কাজ করতে চাই।  মতবিনিময় সভার  জামায়াতে ইসলামী কলাপাড়া পৌর শাখার সেক্রেটারি মো. মহিবুল্লাহ, খেলাফত মজলিস কলাপাড়া শাখার সভাপতি মো. সাইফুর রহমান, রাঙ্গাবালী খেলাফত মজলিসের আমীর মোহাম্মদ কবির হুসাইন প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে