চিরিরবন্দরে আওয়ামী লীগ নেতা আটক

এফএনএস (মোরশেদ-উল-আলম; চিরিরবন্দর, দিনাজপুর) :
| আপডেট: ১৭ জানুয়ারী, ২০২৬, ০৬:৩৫ এএম | প্রকাশ: ১৭ জানুয়ারী, ২০২৬, ০৬:৩৫ এএম
চিরিরবন্দরে আওয়ামী লীগ নেতা আটক

দিনাজপুরের চিরিরবন্দরে নিষিদ্ধ ঘোষিত উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম আযম পারভেজকে আটক করেছে পুলিশ। গত ১৫ জানুয়ারি বৃহস্পতিবার আনুমানিক রাত ৯টায় তাকে উপজেলার রানীরবন্দরের সুইহারীবাজার থেকে আটক করে পুলিশ। ধৃত গোলাম আযম পারভেজ (৫০) উপজেলার রানীরবন্দরের নশরতপুর ইউনিয়নের নশরতপুর গ্রামের বালাপাড়ার মৃত আব্দুস সালাম কেরানীর ছেলে। থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আহসান হাবীব আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারবিরোধী নানা রকম উস্কানীমূলক কথাবার্তার জন্য তাকে আটক করা হয়েছে। তাকে গতকাল ১৬ জানুয়ারি শুক্রবার সকালে দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে