খুলনায় নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

এফএনএস (রূপসা, খুলনা) : | প্রকাশ: ১১ জানুয়ারী, ২০২৬, ০৭:৩২ এএম
খুলনায় নদী থেকে অজ্ঞাত  যুবকের লাশ উদ্ধার
খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর সাড়ে ৩টার দিকে নগরীর ৬ নম্বর ঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে এমভি তাওছীফের সুকর্ণী মিলন ঘোষ নদী থেকে পানি তোলার জন্য দুইটি লাইটার ভেসেলের মাঝখানে যান। এ সময় তিনি ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান। স্থানীয়রা খুলনা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নৌ-পুলিশকে অবহিত করে। খুলনা নৌ-পুলিশ সদর থানার অফিসার ইনচার্জ বাবুল আক্তার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। নিহতের মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।
আপনার জেলার সংবাদ পড়তে