সাপাহার উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা সড়ক দুর্ঘটনায় নিহত

এফএনএস (মোঃ বাবুল আকতার; সাপাহার, নওগাঁ) : | প্রকাশ: ৫ জানুয়ারী, ২০২৬, ০৬:৩২ এএম
সাপাহার উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা সড়ক দুর্ঘটনায় নিহত

 নওগাঁর সাপাহার উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট হোটেল ব্যবসায়ী ( হোটেল কলমিলতা) জিল্লুর রহমান মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। (ইন্না লিল্লাহে......রাজিউন।) মৃত্যু কালে মরহুমের বয়স হয়েছিল ৭০বছর। এলাকাবাসী ও প্রত্যক্ষ দর্শি সূত্রে জানা গেছে গত শনিবার (০৩জানুয়ারি) রাত্রি সাড়ে ৮টার দিকে জিল্লুর রহমান সাপাহার বাজার হতে মোটর সাইকেল যোগে তার গ্রামের বাড়ী তাজপুরে যাচ্ছিলেন। সাপাহার “স”মিল এলাকায় পৌছিলে একটি অটো ভ্যানের সাথে মুখোমুখী সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে সঙ্গে সঙ্গে তাকে উদ্বার করে রাতেই রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত সাড়ে ১২ টার দিকে চিকিৎসাধীনাবস্থায় তার মৃত্যু হয়। রবিবার বিকেল সাড়ে ৪টায় তাজপুর ঈদগাহ মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য মরহুম জিল্লুর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা হলেও বিগত আওয়ামী সরকারের আমলে বিএনপি করার কারনে মুক্তি যোদ্ধা তালিকা হতে তার নাম বাদ দেয়া হয় বলে মরহুমের পারিবারিক সূত্রে জানান।

আপনার জেলার সংবাদ পড়তে