চাঁদপুর খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৩ জানুয়ারী, ২০২৬, ০৯:০৪ এএম
চাঁদপুর খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আজ শুক্রবার জুমার নামাজ শেষে চাঁদপুর পুরান বাজার ঐতিহাসিক জামে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর জেলা বিএনপির নির্দেশনায় পৌর ১ নং ওয়ার্ড বিএনপি'র উদ্যোগে  সাধারণ মুসল্লিদের অংশগ্রহণে জুমার নামাজ পরবর্তী এই দোয়া মাহফিলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। মোনাজাতের আগে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং আল্লাহর দরবারে তাঁর জান্নাতুল ফেরদৌস কামনায় প্রার্থনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পুরান বাজার ঐতিহাসিক জামে মসজিদের খতিব ও ইমাম মুফতি ইব্রাহিম খলিল মাদানী। চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, প্রবীণ রাজনীতিক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আনিছ বেপারি, সাধারণ সম্পাদক মো. আসলাম তালুকদার, পৌর বিএনপি নেতা নজরুল ইসলাম নজু বেপারি (সাবেক কমিশনার),আনোয়ার মাঝি,বিএনপি নেতা শাহজাহান মোল্লা,রতন গাজী, গোলাম কিবরিয়া,  স্বেচ্ছাসেবক দলের নেতা ছলেমান ঢালী,১ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি মোখলেস খান, কামাল মজুমদার, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর মুন্সি,সাংগঠনিক সম্পাদক মো.সুমন বেপারি,সদর উপজেলা যুবদল নেতা জুলহাস জুয়েল,১নং ওয়ার্ড যুবদলের আহবায়ক রফিক মিজি,যুবদল নেতা সাদ্দাম মল্লিক, ইমরান,শাহজালাল মাঝি, ইব্রাহিম ইবু,ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সোহাগ চৌধুরী, সদস্য সচিব আরিফ মিজি,যুগ্ম আহবায়ক ফখরুল মোল্লা, ওয়ার্ড ছাত্রদলের সভাপতি হুমায়ুন কবির এ্যানি,সাধারণ সম্পাদক রনি তালুকদার প্রমুখ। আরো উপস্থিত ছিলেন, ওয়ার্ড বিএনপির মুক্কু বেপারি, আলমগীর খান, সেলিম, খোকন লস্কর, দেলু বেপারি, খোকন কাজী,খালেক হারুন খান,মামুন মিজি,আরিফ সরদার,মুনাফ গাজী,পারভেজ,মাসুদ শুভ মল্লিকসহ স্থানীয় বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মুসল্লীগণ।

আপনার জেলার সংবাদ পড়তে