কালীগঞ্জে ভ্যানের ধাক্কায় ৩ বছরের শিশুর মৃত্যু

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ২৮ ডিসেম্বর, ২০২৫, ০৬:০৪ এএম
কালীগঞ্জে ভ্যানের ধাক্কায় ৩ বছরের শিশুর মৃত্যু

ঝিনাইদহ কালীগঞ্জে মোটর চালিত ভ্যানের ধাক্কায়  প্রাণ গেলো ৩ বছর বয়সী এক শিশু পুত্রের। ঘটনাটি ঘটেছে শনিবার বেলা সকাল ১১ টার দিকে কালীগঞ্জ কোলা ইউনিয়নের রামচন্দ্রপুর প্রামে। আবির রামচন্দ্রপুর গ্রামের কামাল মিয়ার পুত্র।  

শিশুটি বাড়ির পাশে মুদি দোকানের দিকে যাওয়ার সময় দ্রুত গতির মোটর চালিত এক ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয়। শিশুটির স্বজনেরা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। জরুরি বিভাগের চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষণা করেন। এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন জানান, ঘটনাটি শুনেছি, শিশুটির মৃত্যুর ঘটনা খুবই দুঃখজনক।

আপনার জেলার সংবাদ পড়তে