নাসিরনগরে নাজিফা এন্টারপ্রাইজের গোডাউনে আগুন, মালামাল পুড়ে ছাই

এফএনএস (আক্তার হোসেন ভূইয়া; নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ১৭ ডিসেম্বর, ২০২৫, ০৩:৩৬ এএম
নাসিরনগরে নাজিফা এন্টারপ্রাইজের গোডাউনে আগুন, মালামাল পুড়ে ছাই

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরের গার্লস স্কুল রোডে কৃষি ব‍্যাংকের সামনে নাজিফা এন্টারপ্রাইজ নামের একটি পারটেক্স স্টার গ্রুপের সরবরাহকারী গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে গোডাউনের ভেতরের সমস্ত  মালামাল,আসবাবপত্র ও অটো রিকশাসহ প্রায় সাড়ে ৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে তালাবদ্ধ এই গোডাউনে অগ্নিকাণ্ডের  ঘটনা ঘটে । খবর পেয়ে নাসিরনগর ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।এ ব্যাপারে  নাজিফা এন্টারপ্রাইজের পরিচালক শেখ সাইফুর ইসলাম  জানান, আনুমানিক রাত সাড়ে চারটার সময় প্রতিবেশী এক দোকানদার আমাকে ফোন দিয়ে জানায় আমার প্রতিষ্ঠানে আগুন লেগেছে। এই প্রতিষ্ঠান ড‍্যানিশ কনডেন্সড মিল্ক,নুডুলস,পারটেক্স টিস‍্যু,জুসসহ এই গ্রুপের বিভিন্ন পণ্যের প্রায় সাড়ে ৬ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

এ বিষয়ে  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার মোতাহার হোসেন বলেন,আমরা খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটতে পারে।

আপনার জেলার সংবাদ পড়তে