ধলহরাচন্দ্র ইউনিয়ন বিএনপির আয়োজনে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া

এফএনএস (মফিজুল ইসলাম; শৈলকুপা, ঝিনাইদহ) : | প্রকাশ: ৩ ডিসেম্বর, ২০২৫, ০৪:১৮ এএম
ধলহরাচন্দ্র ইউনিয়ন বিএনপির আয়োজনে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া

শৈলকুপার ধলহরাচন্দ্র ইউনিয়ন বিএনপির  আয়োজনে সোামবার রাতে ডাউটিয়া বাজারে সাবেক প্রধানমন্ত্রী   দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায়  এক আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ধলহরা চন্দ্র ইউনিয়ন বিএনপি'র সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুল বারী মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ধলহরা চন্দ্র ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন জোয়ারদারের পরিচালনায়  উক্ত অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  থানা বিএনপির সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম জোয়ার্দার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ১০ নং বগুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাকিবুল ইসলাম খান দিপু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হোসেন মোল্লা, ধলহরাচন্দ্র ইউনিয়ন বিএনপির সংগঠনিক সম্পাদক নায়েব আলী মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ মোল্লা।  দীর্ঘদিন কারা নির্যাতিত, সাবেক সকল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনা করে আল্লাহর কাছে দোয়া করেন। দ্রুত যাতে তিনি সুস্থ হয়ে  ফিরে আসেন।

আপনার জেলার সংবাদ পড়তে