প্রানী সম্পদ সপ্তাহ উপলক্ষে

হাটহাজারীর ফরহাদাবাদ শিশু পরিবার ও সেইফ হোমে স্কুল ফিডিং কর্মসূচি

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) : | প্রকাশ: ২ ডিসেম্বর, ২০২৫, ০৮:৪৩ এএম
হাটহাজারীর ফরহাদাবাদ শিশু পরিবার ও সেইফ হোমে স্কুল ফিডিং কর্মসূচি

চট্টগ্রামের হাটহাজারীতে প্রানী সম্পদ সপ্তাহ উপলক্ষে স্কুল ফিডিং কর্মসূচি পালন করা হয়েছে। গত রবিবার উপজেলার ফরহাদাবাদ শিশু পরিবার( বালক) শিশু কিশোরীদের নিরাপদ হেফাজতে (সেইফ হোম) এই কর্মসূচি পালন করা হয়। উপজেলা প্রানী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এল ডিডিপি প্রানী সম্পদ অধিদপ্তরের সহযোগিতায় মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রণালয় এর সহযোগিতায় এই কর্মসূচি পালন করে। এ উপলক্ষে সেইফ হোম মিলনায়তনে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ সুজন কানুনগো। অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও সেইফ হোমের তত্ত্বাবধায়ক মোজাহিদুল ইসলাম, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, ১নং ফরহাদাবাদ ইউ পি প্যানেল চেয়ারম্যান শফিউল আজম, সোনালী ব্যাংক সরকারহাট শাখার ব্যবস্থাপক  সুজয় ঘোষ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  সদস্য জাহেদ হোসেন, উপসহকারী প্রানী সম্পদ কর্মকর্তা যথাক্রমে মতিনুল হক টিপু ও ইমাম হোসেন। এই সময় উপজেলা প্রানী সম্পদ দপ্তরের কর্মকর্তা / কর্মচারীবৃন্দ এবং সেইফ হোম ও শিশু পরিবারের কর্মকর্তা / কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। স্কুল ফিডিং উপলক্ষে সেইফ হোমের হাজতি ও শিশু পরিবার (বালক) প্রানীজ আমিষ ও পুস্টি গুন সমৃদ্ধ খাবার পরিবেশন করা হয়। 

প্রানীজ আমিষ ও প্রোটিনের গুনাগুন উল্লেখ করে মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য পরিমিত খাবার গ্রহনের উপর গুরুত্ব আরোপ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে