পোরশায় বুদ্ধিজীবি ও বিজয় দিবস উদ্যাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা

এফএনএস (এম. রইচ উদ্দিন; পোরশা, নওগাঁ) :
| আপডেট: ২৬ নভেম্বর, ২০২৫, ০৩:৩২ এএম | প্রকাশ: ২৬ নভেম্বর, ২০২৫, ০৩:৩২ এএম
পোরশায় বুদ্ধিজীবি ও বিজয় দিবস উদ্যাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা

নওগাঁর পোরশায় উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবি দিবস ও মহান বিজয় দিবস উদ্যাপনের লক্ষ্যে এক প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও রাকিবুল ইসলাম। এসময় প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম, অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, এলজিইডি প্রকৌশলী এএনএম সুলতানুল ইমাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, যুবউন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম শেখ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। অপরদিকে, একই স্থানে উপজেলা পরিষদ মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ইউএনও রাকিবুল ইসলাম। সভায় বিভিন্ন দপ্তরের কার্যক্রম পরিচালনা বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও মাদকের বিষয়ে কোন ছাড় দেওয়া যাবেনা বলে উপস্থিত সকলকে দিক নির্দেশনা দেওয়া হয়।  

আপনার জেলার সংবাদ পড়তে