টাইফয়েড টিকাদান কর্মসূচী নিয়ে অবহিতকরণ সভা

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৩ নভেম্বর, ২০২৫, ০৭:১৮ এএম
টাইফয়েড টিকাদান কর্মসূচী নিয়ে অবহিতকরণ সভা

টাইফয়েড টিকাদান কর্মসূচী নিয়ে রোববার বেলা এগারোটায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বরিশালের গৌরনদীতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ্তা জারাব সালেহীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল, হাসপাতালের চিকিৎসক ডা. প্লাবন হালদার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইশতিয়াক ইবনে বাহার, ইপিআই টেকনিশিয়ন ফিরোজ আলম, পৌর জামায়াতের আমীর হাফিজুর রহমান, প্রেসক্লাবের প্যানেল আহবায়ক মো. গিয়াস উদ্দিন মিয়া প্রমুখ। সভায় বক্তারা টাইফয়েড টিকাদান কর্মসূচি বাস্তবায়নে বিভিন্ন সমস্যা এবং সমাধানে করণীয় সম্পর্কে মতামত তুলে ধরেন।

আপনার জেলার সংবাদ পড়তে