পীরগঞ্জের কৃষককুল আগাম জাতের আমন ধান কাটায় ব্যতিব্যস্ত

এফএনএস (মোহাম্মদ মোস্তাফিজুর রহমান; পীরগঞ্জ, রংপুর) :
| আপডেট: ১৩ অক্টোবর, ২০২৫, ০৮:১১ এএম | প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৫, ০৮:১১ এএম
পীরগঞ্জের কৃষককুল আগাম জাতের আমন ধান কাটায় ব্যতিব্যস্ত

রংপুরের পীরগঞ্জে আগাম জাতের আমন ধান চাষ করে লাভবান হচ্ছেন চাষীরা। ইতিমধ্যেই এ ধান কর্তনে ব্যস্তহয়ে পড়েছে কৃষকেরা। ফলনও আশানুরুপ হয়েছে। ধান ও কাড়ির দুটোরই ভাল দাম পাওয়ায় লাভবান হচ্ছে চাষীরা। আগামীতে আগাম জাতের আমন ধানের চাষে আগ্রহী অনেক  চাষী। এ চিত্র পীরগঞ্জের ১৫ টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন গ্রামের কৃষকের। মাঠজুড়ে আগাম জাতের পাকা ধান বাতাসে যেমন দোল খাচ্ছে কৃষকদের মাঝেও অনুরুপ উচ্ছাস বইছে।

পীরগঞ্জ উপজেলা কৃষি বিভাগ জানায়, চলতি রোপা আমন মৌসুমে পীরগঞ্জে ২৫ হাজার ৫ শত ৩৫ হেক্টর জমিতে রোপা আমনের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে । এর মধ্যে ৬ হাজার ২শত ২৫ হেক্টর জমিতে আগাম জাতের আমন ধানের চাষ হয়েছে। ব্রি ৭১, ব্রি ৭৫, বিনা ১৭, বিনা ৭, ব্রি ৮৭ এবং হাইব্রিড সহ ২০। এ দিকে অনুকুল আবহাওয়ার উপজেলার ধান চাষী জয়পুর গ্রামের মাহমুদুল মিয়া, নাছের  মিয়া, মিঠিপুর গ্রামের আমজাদ হোসেন, হোসেনপুর গ্রামের তালেব মিয়ার মতে তারা প্রতিবছর আগাম জাতের ধানের চাষ করে থাকেন। বৃষ্টির পানির অপেক্ষায় না থেকে শুরুতেই  সেচ পাম্পের পানি সেচ দিয়ে এই ধানের চাষ করেন। এতে আগাম ধান উৎপাদনের কারনে ধান কর্তনের সময় শ্রমিকের সংকট হয়না। গো-খাদ্য খড় ব্যবসায়ীরাও জমি থেকে ধান কাটা মারা করে ঘরে উঠিয়ে দেয়। ফলে খরচ অনেক কম হয়। এছাড়া নতুন ধানের চালের বাজারেও অনেক চাহিদা রয়েছে। ধান কর্তনের পর উক্ত জমিতে দ্রুুত সময়ের মধ্যে তেলজাতীয় ফসলের চাষও করা সম্ভব। এ পরিস্থিতিতে বর্তমানে কৃষকদের মাঝে এ ধান চাষের ব্যাপক চাহিদা বাড়ছে। আগাম আমন ধান চাষী উজিরপুর মোস্তফা মিয়া জামান জানান আগাম আমন চাষ করে তুলনামুলকভাবে ধানের চেয়ে কাড়ির দাম বেশী হওয়ায় এ ধান চাষ করে অধিক লাভ হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা সুমন মিয়া বলেন, আগাম ধান চাষের শুরু থেকেই অনুকুল আবহাওয়ার কারনে এ ধান উৎপাদনে কৃষকের খরচ কম হয়েছে। এ ছাড়া কৃষি বিভাগের মাঠ পর্যায়ের সকল উপসহকারী কৃষি কর্মকর্তা কৃষকদের মাঝে বীজ সার প্রণোদনাসহ বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে চাষিদেরকে সহায়তা করা হয়েছে। 

আপনার জেলার সংবাদ পড়তে