সরিষাবাড়ী একটি মন্দিরে প্রতিমা ভাংচুর, গ্রপ্তার ১

এফএনএস (এসএম আব্দুল হালিম; জামালপুর) : | প্রকাশ: ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৩৪ এএম
সরিষাবাড়ী একটি মন্দিরে প্রতিমা ভাংচুর, গ্রপ্তার ১

জামালপুরের সরিষাবাড়ীর তাড়িয়াপাড়া একটি পূজা মন্দিরে সকল প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। রোববার (২১ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার পৌরসভার তাড়িয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত হাবিবুর রহমান (৩৫) পৌরসভার শিমলাপল্লী গ্রামের সোহরাব মিস্ত্রির ছেলে।

পুলিশ ও মন্দির কমিটি জানায়, তাড়িয়াপাড়া মন্দিরে প্রতিবছরের মতো এবারোও পুজা অনুষ্ঠিত হবে। এজন্যে তৈরি করা হয়েছিল  প্রতিমা। পুজার সকল আয়োজন শেষ করে প্রতিমা নির্মান শিল্পীদের বিদায় দেয় কর্তৃপক্ষ। ২০ সেপ্টেম্বর (শনিবার) গভীর রাতে হঠাৎ মন্দিরে ঢ়ুকে সাতটি প্রতিমার মাথাসহ বিভিন্ন অংশ ভেঙে চলে যায়। রোববার সকালে মন্দিরে এসে সকল প্রতিমা ভাঙা দেখতে পেয়ে মন্দির কমিটির লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শক করে সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্ত হাবিবুর রহমান গ্রেপ্তার করে।

এ ব্যাপারে তাড়িয়াপাড়া মন্দির কমিটির সভাপতি গয়েশ চন্দ্র বর্মন জানান, রোববার শুভ মহালয়া দিনে মন্দিরে এসে সকল প্রতিমা ভাঙা দেখতে পেয়ে পুলিশকে খবর দেই। পুলিশ সিসি টিভি ফুটেজ দেখে একজনকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ রাশেদুল হাসান জানান, প্রতিমা ভাংচুরের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এ ঘটনায় সি সি ফুটেজ দেখে অভিযুক্ত হাবিবুর রহমান নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে