পীরগঞ্জে নবাগত ইউএনও, ইউএনও ও ওসির সঙ্গে প্রেসক্লাবের মতবিনিময়

মোহাম্মদ মোস্তাফিজুর রহমান; পীরগঞ্জ, রংপুর: | প্রকাশ: ১৭ নভেম্বর, ২০২৬, ০২:৩১ পিএম
পীরগঞ্জে নবাগত ইউএনও, ইউএনও ও ওসির সঙ্গে প্রেসক্লাবের মতবিনিময়
ছবি: FNS

রংপুরের পীরগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সন্ধ্যায় প্রেসক্লাবের সভাপতি মাজহারুল আলম মিলনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মহাসিন খন্দকার, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক ও পুলিশ পরিদর্শক (তদন্ত) নুর আলম। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা)আব্দুল্লাহ আল বাকিউল বারী বলেন, পীরগঞ্জের উন্নয়ন, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনসেবার মানোন্নয়নে প্রশাসন আন্তরিকভাবে কাজ করতে চায়। এ ক্ষেত্রে সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রশাসনের কোনো কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পীরগঞ্জের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরতে সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা কামনা করছি। আমড়া সবাই মিলে একটি সুন্দর, সমৃদ্ধ ও উন্নত পীরগঞ্জ গড়ে তুলতে চাঁই। এ সময় উপস্থিত সাংবাদিকরা পীরগঞ্জের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন কর্মকাণ্ড ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরেন। নবাগত কর্মকর্তারা সাংবাদিকদের সঙ্গে সমন্বয় রেখে দায়িত্ব পালনের আশাবাদ ব্যক্ত করেন। সভায় পীরগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও সহযোগী সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে