দেবহাটায় বিশ্ব ডায়াবিটিস দিবস উদ্‌যাপিত

আর.কে.বাপ্পা; দেবহাটা, সাতক্ষীরা:
| আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, ০৬:০৭ পিএম | প্রকাশ: ১৪ নভেম্বর, ২০২৬, ০৬:০৭ পিএম
দেবহাটায় বিশ্ব ডায়াবিটিস দিবস উদ্‌যাপিত
ছবি: FNS

"Early Action on Diabetes" প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার দেবহাটা উপজেলার ভাতশালা গ্রামে অনিকেত আলামত ফাউন্ডেশনের আয়োজনে শনিবার ১৪ নভেম্বর সকাল সাড়ে ১০টায় বিশ্ব ডায়াবিটিস দিবস ২০২৬ পালিত হয়েছে।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ কাজি আরিফ আহমেদ। অনিকেত আলামত ফাউন্ডেশনের সভাপতি অনিকেত আলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা মেডিকেল কলেজের ডেন্টিস্ট্রি বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মোহাম্মদ আবু হুসাইন, দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ আশফাক উজ্জামান এবং থার্ড ওয়ার্ল্ড নেটওয়ার্কের রিসার্চ ফেলো মারুফ বরকত।
অনুষ্ঠানে বক্তারা ডায়াবিটিস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শারীরিক ব্যায়াম এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে হাঁটা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে স্থানীয়দের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
উল্লেখ্য, ২০১৯ সাল থেকে ভাতশালার সার্বিক আর্থ সামাজিক উন্নয়নে কাজ করে আসছে অনিকেত আলামত ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় সংগঠনটি ২০২১ সাল থেকে প্রতি মাসের ৬ তারিখে ভাতশালা ও এর আশেপাশের গ্রামের মানুষের জন্য নিয়মিত বিনামূল্যে ডায়াবিটিস টেস্ট ক্যাম্প পরিচালনা করে আসছে।

আপনার জেলার সংবাদ পড়তে