সেনবাগের বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী: | প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৬, ০১:০৭ পিএম
সেনবাগের বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ছবি: FNS

দেশব্যাপী গুপ্তহামলা, সন্ত্রাস, নৈরাজ্য, বোমা হামলা, যানবাহনে অগ্নিসংযোগ এবং ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ক্ষতিসাধনের প্রতিবাদে নোয়াখালীর সেনবাগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় পৃথকভাবে এসব কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে গুপ্তহামলা, সন্ত্রাস, নৈরাজ্য, বোমা হামলা, গাড়িতে অগ্নিসংযোগ এবং ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও ক্ষতিসাধনের অভিযোগ তুলে প্রতিবাদ জানান। এ সময় তারা এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, সদস্য সচিব ও চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহার, পৌরসভা বিএনপির আহ্বায়ক ফারুক বাবুল, সদস্য সচিব শহীদ উল্লাহ, জহিরুল ইসলাম জহির, মহিন উদ্দিন মহিন, সাখাওয়াত হোসেন, জসিম উদ্দিন, সাইফুল ইসলাম, শাহাদাত হোসেন খান সাধন, হারুনুর রসিদ, হোসেন শহীদ সরওয়ার্দী, ইউসুফ মজুমদার, খোরশেদ, সেলিম চৌধুরী, সানজিদ কামাল, জাফর উল্লাহ খান, ইকরামুল হক সোহাগ, আহছান হাবিব ভূঁইয়া ও ফখরুল ইসলাম রুবেলসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

দিনব্যাপী এসব কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে