এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) :

কিশোরগঞ্জে ১৬ তম ঐতিহ্য সংরক্ষণ দিবস দিবস উদ্যাপিত

এফএনএস | প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৬, ১২:২১ পিএম
কিশোরগঞ্জে ১৬ তম ঐতিহ্য সংরক্ষণ দিবস দিবস উদ্যাপিত
ছবি: FNS

কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দে ১৬ তম ঐতিহ্য সংরক্ষণ দিবস উদ্যাপিত হয়েছে। ঐতিহ্য সংরক্ষণ করবো, সুন্দর বাংলাদেশ গড়বো এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষ্যে বুধবার সকালে মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের উদ্যোগে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা সদরের মহিনন্দ ইউনিয়নের গোয়ালাপাড়াস্থ মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগার মক্তবে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদ ও পাঠাগারের প্রতিষ্ঠাতা যুব সংগঠক লেখক প্রত্নতত্ত্ববিদ আমিনুল হক সাদী। আলোচক ছিলেন মহিনন্দ ইউনিয়ন কৃষকদলের সিনিয়র সহসভাপতি ও মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগার মক্তবের সহজ কুরআন শিক্ষা কেন্দ্র পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মুকিত মেনু মিয়া, ইসলামিক ফাউন্ডেশন মহিনন্দ ইউনিয়নের দায়িত্বশীল মাও মাহতাব উদ্দিন।
এসময় স্থানীয় ব্যক্তিবর্গ ও শিশু শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে “ইতিহাসের আলোকে ১১ নভেম্বর একটি ঐতিহাসিক বিশ্লেষণ ” শীর্ষক প্রবন্ধ উপস্থাপনসহ আঞ্চলিক ইতিহাস উপস্থাপন করা হয়। এছাড়াও অনুষ্ঠানে ইউনিয়নের প্রয়াতদের স্মরণে দোয়া করা হয়।
প্রসংগত ২০০৬ সালে প্রতিষ্ঠিত মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের তথ্যকর্মীরা ২০১০ সালের ১১ নভেম্বর তিলে তিলে সংগ্রহ করা তিলোত্তমা তথ্যসমৃদ্ধ মহিনন্দের ইতিকথা নামে একটি প্রকাশনা বইয়ের উৎসবের আয়োজন করে। এতে রাষ্ট্রীয় সফরসূচিতে গ্রন্থের মোড়ক উন্মোচন করার সিদ্ধান্ত হয়। সব প্রস্ততি যখন চূড়ান্ত পর্যায়ে তখন নেতৃত্বের রেষারেষিতে কলম সৈনিকদের অগ্রাহ্য করে গ্রন্থ প্রকাশের ষড়যন্ত্রের পাঁয়তারা চালায় একটি কুচক্রী মহল। শুধু তাই নয় সংগঠনের দায়িত্বশীলের শরীর থেকে রক্তও ঝরায় এবং অনুষ্ঠান বানচাল করে দেয়। কিন্তু একজন লেখক কখনোই নীতিহীন সন্ত্রাসীর কাছে পরাজিত হতে পারে না। তাই সেদিন ওই সময়ে সেই আলোচিত মহিনন্দের ইতিকথা গ্রন্থটি মহিনন্দের পরিবর্তে বৌলাই সাহেববাড়িতে অনাড়ম্বর অনুষ্ঠানে নির্ধারিত প্রধান অতিথির মাধ্যমেই আত্মপ্রকাশ ঘটেছিল। এই ইতিহাস ঐতিহ্য রক্ষায় প্রকাশনার দিনটিকে স্মরণীয় করে রাখার লক্ষে প্রতি বছর সংগঠনটি ঐতিহ্য সংরক্ষণ দিবস হিসেবে পালন করে আসছে।

আপনার জেলার সংবাদ পড়তে