সানায় সৌদির বিমান হামলায় নিহত বেড়ে ৩৩

এফএনএস | প্রকাশ: ৮ নভেম্বর, ২০২৬, ০৬:০৩ পিএম
সানায় সৌদির বিমান হামলায় নিহত বেড়ে ৩৩
ছবি: FNS

ইয়েমেনের রাজধানী সানার আল-শারিয়া গ্রামে সৌদি আরবের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে। গতকাল শনিবারের এ হামলায় আহত হয়েছেন আরও ৩৯ জন। এর আগে নিহতের সংখ্যা ২২ বলে জানানো হয়েছিল।

হুথি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আলআসবাহি আজ রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য জানান। তিনি অভিযোগ করেন, উদ্ধারকাজে নিয়োজিত প্যারামেডিকদের লক্ষ্য করেও দ্বিতীয় দফায় হামলা চালানো হয়।

এদিকে, হামলার জবাবে আজ সকালে সৌদি আরবে অন্তত পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুথিরা। তবে সৌদি কর্তৃপক্ষ দাবি করেছে, সব ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। হামলা ও ক্ষয়ক্ষতির বিষয়ে সৌদি আরব এখনও আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

আপনার জেলার সংবাদ পড়তে