এমপি সেলিম রেজা হাবিব

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনা মনেপ্রাণে ধারণ করতে হবে

এফএনএস (সুজানগর, পাবনা) : | প্রকাশ: ৮ নভেম্বর, ২০২৬, ০২:৪৮ পিএম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনা মনেপ্রাণে ধারণ করতে হবে
ছবি: FNS

পাবনা-২আসনের সংসদ সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডঃ এ.কে.এম সেলিম রেজা হাবিব বলেছেন শুধু ৭নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করলে হবেনা। এই দিবসের গুরুত্ব, তাৎপর্য এবং চেতনা মনেপ্রাণে ধারণ করে দেশের উন্নয়ন ও অগ্রগতি ত্বরান্বিত করতে হবে। কেননা ৭নভেম্বর সংঘটিত না হলে দেশের দিশেহারা মানুষকে গন্তব্যহীন পথে চলতে হত। গত শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি ওই সব কথা বলেন। সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) সাদিক আহমেদ, সুজানগর থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাফফর হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন, অধ্যক্ষ নাদের হোসেন ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আলমগির হোসেন। অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন।

আপনার জেলার সংবাদ পড়তে