৭ নভেম্বর

বিপ্লব ও সংহতি দিবস সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক আলোচনা সভা

এফএনএস (টাঙ্গাইল) : | প্রকাশ: ৫ নভেম্বর, ২০২৬, ০৩:২৩ পিএম
বিপ্লব ও সংহতি দিবস সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক আলোচনা সভা

৭নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে সদর উপজেলা বিএনপির প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল শহরের  নিরালা মোড়,  পানসি রেস্টুরেন্টে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির  সভাপতি আজগর আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আজিম উদ্দিন বিপ্লব,  সহ-সভাপতি মামুন সরকার, মোঃ কামরুল ইসলাম, সদর থানা মহিলাদল নেত্রী আক্তারসহ সদর উপজেলার ১২টি ইউনিয়নের সভাপতি সম্পাদক এ আলোচনা সভায় অংশগ্রহণ করেন। সভায় ৭ তারিখের প্রোগ্রামকে সফল করার লক্ষ্যে দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে