আটোয়ারীতে

তোড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পেলে জিল্লুর হোসেন

এফএনএস (মোঃ আনিসুর রহমান; আটোয়ারী, পঞ্চগড়) : | প্রকাশ: ২৭ অক্টোবর, ২০২৬, ১২:০৫ পিএম
তোড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পেলে জিল্লুর হোসেন

পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার ঐতিহ্যবাহী তোড়িয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেয়েছেন সহকারী শিক্ষক জিল্লুর হোসেন সরকার। গত ২৬ অক্টোবর সোমবার বিকেলে বিদ্যালয় পরিচালনা পর্ষদের (ম্যানেজিং কমিটি) এক জরুরি সভার সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে এই দায়িত্ব অর্পণ করা হয়। সম্প্রতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেনের চাকরির মেয়াদ সফলভাবে শেষ হওয়ায় পদটি শূন্য হয়।

বিদ্যালয় পরিচালনা পর্ষদ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিদায়ী প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেনের অবসরজনিত কারণে শূন্য হওয়া প্রধান শিক্ষক পদের রুটিন দায়িত্ব পালনের জন্য জিল্লুর হোসেন সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন এই দায়িত্ব পাওয়ার পর তিনি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করতে এবং এলাকার সর্বস্তরের সহযোগিতা কামনা করেছেন। দায়িত্ব গ্রহণের পর জিল্লুর হোসেন সরকার বলেন, "বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে আমি আমার ওপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করতে সচেষ্ট থাকব। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সকলের সম্মিলিত সহযোগিতাই প্রতিষ্ঠানের সফলতা বয়ে আনতে পারে।" তাঁর এই নিয়োগে তোড়িয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক মহল এবং স্থানীয় সুধীজন সন্তোষ প্রকাশ করেছেন এবং তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে