মোল্লাহাটে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে দুই সংসদ সদস্য

এফএনএস (মোঃ একরামুল হক মুন্সী; চিতলমারী, বাগেরহাট) : | প্রকাশ: ১৯ অক্টোবর, ২০২৬, ১২:৩৪ পিএম
মোল্লাহাটে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে দুই সংসদ সদস্য

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. মশিউর রহমান খান এবং বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম রাহাত।

রোববার (১৮ অক্টোবর) তাঁরা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তাঁরা পূজার সার্বিক পরিবেশ, আয়োজন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন। পরিদর্শনকালে তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মোল্লাহাট উপজেলা শাখার আমির হাসমত আলী সরদার, নায়েবে আমির আব্দুস সবুর, সেক্রেটারি মোঃ হেদায়েত উল্যাহ, যুব বিভাগ সভাপতি কামরুল ইসলাম ও সেক্রেটারি মিয়া পারভেজ আলমসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় সংসদ সদস্যরা পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত হন এবং উৎসবের পরিবেশ নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। তাঁদের এ পরিদর্শনে স্থানীয় পূজামণ্ডপগুলোর পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ তৈরি হয়।

আপনার জেলার সংবাদ পড়তে